জেলার বুড়িচং উপজেলার কংশনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৯শ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ ( ৪৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

বুধবার রাত আনুমানিক ৯ টার সময় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবসহ আজাদকে আটক করে।

জানাগেছে, আটককৃত ইয়াবা ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৪৫) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফুলতলী গ্রামের বাসিন্দা।

র‌্যাব জানায়, কুমিল্লা র‌্যাব- ১১ এর লে. কমান্ডার গোলজার হোসেন (ট্যাজ) বিএন এর নেতৃত্বে একটি বিশেষ দল ক্রেতা সেজে রাত সাড়ে ৮টায় কংশনগর বাজারে যায়। পরে দলটি ৫ হাজার ৯শ পিস ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ী আবুল কালাম আজাদকে (৪৫) আটক করে।

কুমিল্লা র‌্যাব- ১১ এর লে. কমান্ডার গোলজার হোসেন (ট্যাজ) বিএন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন,এ বিষয়ে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম