টাঙ্গাইলে নিখোঁজ মাদরাসা শিক্ষকের হাত-পা বাঁধা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহম্পতিবার (২৮ জুন) সন্ধ্যায় কালিহাতী উপজেলার দেউপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মাদরাসা শিক্ষকের নাম আনিছুর রহমান। তাঁর বাড়ি উপজেলার দেউপুর এলাকায়। তিনি স্থানীয় গোহালিয়াবাড়ী ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায়, বুধবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আনিছুর। বাড়ির লোক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মীর মোশাররফ হোসেন বলেন, আনিছুরের মরদেহ দেউপুর এলাকার একটি পুকুর থেকে বৃহম্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ইটবোঝাই বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে হত্যার পর মরদেহ গুম করার জন্য পুকুরে ফেলে দেয়া হয়েছে।

এমবি