বগুড়ার শাজাহানপুরের খোট্টাপাড়া গ্রামের একটি খালের পাড় থেকে অজ্ঞাত (১৮) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ৯টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানাযায়, সকালে লোকজন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া পুর্বপাড়া গ্রামের নাদন খালের পার্শ্বে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত যুবকের গলা কাটা ছাড়াও শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে। নিহতের পড়নে কালো ফুল প্যান্ট ও আকাশী রং এর হাফ শার্ট রয়েছে। আশেরপাশের শত-শত নারী পুরুষ লাশ দেখলেও কেউ চিনতে পারেনি।
শাজাহানপুর থানার এসআই খোকন কুমার কুন্ডু জানান, ঘটনাস্থলে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। একারনে ধারনা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর ওই যুবকের লাশ খালের পাড়ে ফেলে রেখে যাওয়া হয়েছে।
এমই





