একটি বিদেশি পিস্তল, একনলা একটি দেশি বন্দুকসহ এনামুল হক (৩২) ও জহির আহমদ (২৫) নামে দুই যুবককে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৯টার দিকে কুমিল্লা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক এনামুল কুমিল্লা মহানগরীর বাদুতলা এলাকার মৃত আশরাফুল হকের ছেলে এবং দক্ষিণ চর্থা এলাকার আবু তাহেরের ছেলে জহির।
কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এ জেড এম সাকিব সিদ্দিকী জানান, এনামুল ও জহিরকে আটকের পর তাদের কাছ থেকে পিস্তল ও বন্দুক ছাড়াও দুই রাউন্ড ম্যাগজিন, দুই রাউন্ড কার্তুজ, ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এআর





