দেশজুড়ে গুম,হত্যা,মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে জেলা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্যোগে রাজবাড়ীতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কে শনিবার সকাল ১১টার ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে দেশের বাইরে চিকিৎসার জন্য থাকার কারণে মোবাইল ফোনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,সহ-সভাপতি রোকন উদ্দিন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, সহ-সাধারণ সম্পাদক গাজী আহসান হাবীব,সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, এ কে এম ইকবাল হোসেন ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি প্রমুখ।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





