নরসিংদীর শিবপুর উপজেলার জামতলা রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। শুক্রবার সকাল ৮টায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, রাতে কোনো এক সময় অজ্ঞাত ওই যুবককে গাড়িচাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোল্লা আ. আজিজ বলেন, অজ্ঞাত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এআই





