যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনস্থ বেনাপোল ক্যাম্পের সদস্যরা সোমবার ভোর রাতে গাতিপাড়া সীমান্তের পাকা রাস্তার উপর থেকে ২টি বিদেশী পিস্তল ও ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।
যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র পাচার কারীরা ভারত থেকে ২টি পিস্তল ও ফেন্সিডিল এনে গাতিপাড়া পাকা রাস্তার উপর অবস্থান করছে।
এ ধরনের সংবাদের উপর ভিত্তি করে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে। পাচারকারীরা দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
ব্যাগ খুলে সাদা কাপড়ে মুরানো ২টি পিস্তল ও একটি বস্তা থেকে ১৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এসএইচ





