রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় জুবায়ের হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বিকেলে সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জুবায়ের নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় থাকতেন। তিনি সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পথচারী ও প্রত্যক্ষদর্শী মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় অসচেতনতায় ট্রেনের ধাক্কায় আহত হন জুবায়ের। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে।
ওএফ





