“টেকসই উন্নয়ন প্রযুক্তি প্রসারণ”প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা সমাজসেবার উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ও কালিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার মো: আজিমউদ্দিন ও সহকারী কমিশনার সৈয়দ জাকির হাসান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সাইদুর রহমান, লোহাগড়া সমাজসেবা কর্মকর্তা মো: হোসেনুর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী বিষযক কর্মকর্তা শামীম রেজা, সিডিসি’র নির্বাহী সম্পাদক খোন্দকার মাসুদ হাসান, সিকদার ফাউন্ডেশনের রাবেয়া ইউসুফ প্রমূখ।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে ও স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠনের আর্থিক সহযোগিতায় এসকল কর্মসূচি পালিত হয়।
এসএইচ





