স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের আখ খামারের জমির প্রকৃত মালিক সাঁওতালরা নয়, চিনিকল কর্তৃপক্ষ।  

বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন কোনো সাঁওতাল পরিবার যদি গৃহহীন থাকেন তবে আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে তাদের বাড়িঘরের ব্যবস্থা করে দেয়া হবে। নির্দিষ্ট দপ্তর এ ব্যাপারে ব্যবস্থা নেবে।

নাসিরনগরের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই ঘটনায় তদন্ত চলছে, তবে সঠিক তথ্য উদঘাটনে সময় লাগছে।  

এর আগে শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওই জায়গার মালিক চিনিকল কর্তৃপক্ষ। কোনো সাঁওতালকে তার জমি থেকে উচ্ছেদ করা হয়নি।  

উল্লেখ্য, গত ৬ নভেম্বর গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুরে সাঁওতাল পল্লী পুলিশ ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষের লোকজনদের হামলায় তিনজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ৩০ জন।

এমই