বগুড়ার সোনাতলায় ট্রেনে কাটা পড়ে ফালু শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পেটকাটা ব্রিজ সংলগ্ন এলাকায় সান্তাহারগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ফালু সোনাতলা উপজেলার জোড়গাছা এলাকার বাসিন্দা।
রেলওয়ে পুলিশের বোনারপাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ট্রেনটি সোনাতলা রেলস্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। উপজেলার পেটকাটা ব্রিজ এলাকায় ট্রেনটি পৌঁছালে রেললাইন দিয়ে হাঁটতে থাকা ফালু শেখ কাটা পড়েন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





