ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতিতে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত ও হেলপার আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইট বোঝাই একটি ট্রাক রায়গঞ্জ থেকে হাটিকুমরুল আসার পথে উপজেলার ভূইয়াগাতিতে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।
এতে ইটবাহী ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় ওই ট্রাকের হেলপার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বি এম ইমদাদুল হক।
এআর





