চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় একটি শিশু নিহত হয়েছেন।

বুধবার (০৩ মার্চ) বিকেলে মহারাজপুর হাট-কাউন্সিল আঞ্চলিক রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে জুনায়েদ (৮)।

ছেলের মামা নাসির উদ্দীন মাস্টার জানান, বুধবার বিকেল ৪টার দিকে রাস্তায় খেলার সময় একটি অটো জুনায়েদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত জুনায়েদকে হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশু জুনায়েদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।

এমবি