শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের তদন্ত কমিটির সদস্যরা সোহারাওয়ার্দী উদ্যানের গেটে এলাকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার দুপুর একটার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ইব্রাহীম ফাতেমীর নেতৃত্বে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ উপস্থিত ছিলেন।
পরে ইব্রাহীম ফাতেমী সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাটি বিভিন্ন আঙ্গেল থেকে তদন্ত করে দেখছি। ঘটনাস্থল পরিদর্শন তারই একটি অংশ। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এছাড়া শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এরই মধ্যে তদন্তের স্বার্থে এসআই আশরাফকে প্রত্যাহার করা হয়েছে।’
জেআই





