রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাভেলা সিজারকে নিহতের ঘটনা তদন্তে তিনটি বিষয়কে সামনে রেখে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

১১ সদস্যের তদন্ত কমিটির প্রধান ঢাকা মহানগর পুলিশের ডিসি (পূর্ব) মাহবুব আলমসহ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম একথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, ইতালির নাগরিক তাভেলা সিজার নিহতের ঘটনা তদন্তে প্রাথমিক ভাবে আমরা তিনটি বিষয়কে সামনে রেখে কাজ করছি। সে তিনিটি বিষয় হলো তার কর্মক্ষেত্র সংক্রান্ত কোন ঝামেলা ছিলো কিনা, তার ব্যক্তিগত যেকোন কোন্দোল ছিলো কিনা এবং আইএস জঙ্গিগোষ্ঠির বিবৃতির বিষয়ে।

এ তিনিটি বিষয়ের পাশাপাশি আমরা আরও একটি বিষয়কে সামনে রেখেছি। সেটা হলো, সারকারকে বিপাকে ফেলানোর জন্য কোন তৃতিয় পক্ষ এ হত্যাকান্ড ঘটিয়েছে কিনা।  

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৭টায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে হাঁটার সময় তিন মোটরসাইকেল আরোহী ইতালীর নাগরিক তাভেলা সিজারকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এমআর/এমকে