আনন্দ শিপইয়ার্ডের এমডি আফরোজা বারীকে ১ হাজার ৬০০ কোটি টাকার ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদক কার্যালয়ে উপ পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মীর মো.জয়নুল আবেদীন শিবলী তাকে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন।

গত ৯ সেপ্টেম্বর দুদক কর্মকর্তা আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহিল বারী ও (তার স্ত্রী)আফরোজা বারীকে তলবি নোটিশ পাঠান। ওই নোটিশে তাদেরকে ১৭ সেপ্টম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।

এদিকে গত ১৫ সেপ্টেম্বর আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহিল বারী প্রত্র বাহকের মাধ্যমে অসুস্থার কারণ দেখিয়ে সময় চেয়ে আবেদন করেন দুদকে।

অভিযোগ রয়েছে, আনন্দ শিপইয়ার্ডের মালিকের পর্যাপ্ত জামানত ছাড়াই ৭ ব্যাংক এবং ৭ আর্খিক প্রতিষ্ঠান মোটা অংকের ঋণ দিয়েছে।

জানা যায়,শিগগিরই আনন্দন শিপইয়ার্ডের বিদেশে জাহাজ রফতানির নামে ঋণ জালিযাতির সহায়তাকারী ৭ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ৭ লিজিং প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে তলবি নোটিশ পাঠানো হচ্ছে।

ইসলামী ব্যাংক লিমিটেড (কারওয়ানবাজার শাখা), এবি ব্যাংক লিমিটেড (কারওয়ানবাজার শাখা), মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট শাখা), ওয়ান ব্যাংক লিমিটেড (মতিঝিল শাখা), জনতা ব্যাংক লিমিটেড (লোকাল অফিস), এনসিসি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (প্রধান শাখা)কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে।

৭ লিজিং প্রতিষ্ঠানগুলো হচ্ছে; ফিনিক্স ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (পিএফআইএল), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসিএল), ফারইস্ট ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এফএফআইএল), আইডিএলসি ফাইনান্স, ন্যাশনাল হাউজিং ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফয়াইএল), হজ ফাইনান্স কোম্পানি লিমিটেড (এইচএফসিএল) ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স লিমিটেডের (পিএলএফেল)।

ঢাকা,একে, ১৭ সেপ্টম্বর , টাইমনিউজবিডি.কম, এসএইচ