রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছি রূপসী গাছুয়াপাড়া গ্রামের ইলিয়াস মিয়া ওরফে পাগলা ইলিয়াস তার দুই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

শুক্রবার সকালে মিঠাপুকুর থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

মিঠাপুকুর থানার ওসি রবিউল ইসলাম জানান, পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে ইলিয়াস তার প্রথম স্ত্রী মোমেনা খাতুন (৪০) ও দ্বিতীয় স্ত্রী মকসুদা বেগমকে (৩৬) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানতে পেরে ইলিয়াসকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা, ১১ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস