সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। শহরের ডিআইটি জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় ।

মিছিলে নেতৃত্ব দেন হেফাজতে ইসলামের  নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব মাওলানা ফেরদৌসুর রহমান, নারায়ণগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল, মুফতি দেলোয়ার হোসেন, মুফতি আনিস আনসারী, মাওরানা রহুল আমিন।

ডিআইটি মসজিদের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লাতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে দেশ অচল করে দেওয়া হবে।

জেআই