রংপুরে বিশেষ অভিযান চালিয়ে চালিয়েছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীসহ ৬২ জনকে আটক করা হয়।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জামায়াত-শিবির নেতাকর্মী ছাড়া বাকিরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভূক্ত আসামি। তবে আটককৃত ৮ জামায়াত-শিবির কর্মীর নাম জানাতে পারেননি পুলিশ।

রংপুর গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জামায়াত-শিবির কর্মীদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।

রোববার দুপুরে তাদের আদালতে তোলা হবে বলে জানান শরিফুল।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ