ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে জয়ন্তী রাণী (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর মিন্টু কলেজ রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
জয়ন্তী রাণী নগরীর ডিবি রোড এলাকার জয় দাসের স্ত্রী।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, ট্রেন লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান জয়ন্তী রাণী। পরে বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
ওএফ





