রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ১২ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতদের মধ্যে অজ্ঞান পার্টির এক দলনেতা হাজী আবদুর গফুরও রয়েছেন।
বুধবার দিনগত রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোন্তাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদের মধ্যে তিন জন রয়েছে, যারা ভিসা কালেক্ট করে সৌদি আরবে গিয়েও একই কাজ করে থাকেন।
বৃহস্পতিবার দুপুরে ডিবি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এএইচ





