বরগুনা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক জেলা সভাপতি মো. তালিমুল ইসলাম পলাশকে গ্রেফতার করছে পুলিশ।
গতকাল (১৩ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে বরগুনা সদর উপজেলার ঢলুয়া গ্রামের নিজ বাসভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, তালিমুল ইসলাম পলাশের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলায় পলাশ নিয়মিত আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন বরগুনা সদর থানা পুলিশের এসআই মো. আসাদ। তিনি জানান, ওয়ারেন্টভুক্ত আসামি বিধায় তাকে গ্রেফতার করা হয়েছে। এটা কোনও রাজনৈতিক বিষয় নয়।
বরগুনা সদর থানার ওসি আবির মাহমুদ হোসেন বলেন, পলাশের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এই কারণে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এমবি





