কুমিল্লার হাউজিংয়ের এক বাসার সেপটিক ট্যাংক থেকে নাছিমা নামে এক গৃহবধূ ও তার দুই বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় কুমিল্লা হাউজিং এস্টেটের মিম পেক্স আগ্রো ক্যামিকেল লিমিটেড (কীটনাশক) অফিসের সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানান চকবাজার পুলিশ ফাড়িঁর এসআই মোহাম্মদ সফি।

 

এরা হলেন ওই অফিসের দারোয়ান নাজমুল হাসানের স্ত্রী নাছিমা আক্তার (৩০) ও তাদের দেড় বছর বয়সী ছেলে নাফিজ।

 

এ ঘটনায় পলাতক রয়েছেন নাজমুল। তার বাড়ি চান্দিনায়।

 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় কুমিল্লা হাউজিং এস্টেট মিম কীটনাশক অফিসের সেপটিক ট্যাংক থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নাছিমার ভগ্নিপতি কুমিল্লা সদর উপজেলা পরিষদের নৈশ প্রহরী আলীকে থানায় নেওয়া হয়েছে।

 

ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ পাঠানো হয়েছে বলেও জানান তিনি ।

এফএফ/এসএম