চট্টগ্রাম নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় অ্যারামিট গ্র্রুপের একটি ঢেউটিন কারখানায় কাজ করার সময় রোলারে চাপা পড়ে মো. আমির হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেনের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়।

চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলউদ্দিন জানান, কারখানায় কাজ করার সময় অসাবধনতাবশত আমির হোসেনের গায়ে মেশিনের ধাক্কা লাগে। এসময় তিনি দূরে ছিটকে গিয়ে একটি রোলারে চাপা পড়েন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর জানান, সকাল ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় আমির হোসেনকে হাসপাতালে আনা হয়। বেলা সাড়ে ১২টার দিকে ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঢাকা,  ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ