ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)’র মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগতানভ।  

আজ (২৮ এপ্রিল) রোববার বেলা ১১টায় ডিএনসিসি’র নগর ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

সাক্ষাতকালে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কের বিষয়ে তাঁরা আলোচনা করেন।

ঢাকা শহরকে একটি স্মার্ট, আধুনিক, নান্দনিক, পরিবেশবান্ধব শহরে রূপান্তরের লক্ষ্যে দুই দেশ যৌথভাবে কাজ করতে পারে বলে মেয়র আতিকুল ইসলাম রাশিয়ার রাষ্ট্রদূতকে জানান।

রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগতানভ আগামী ৪-৭ জুলাই মস্কোতে অনুষ্ঠেয় ‘মস্কো আরবান ফোরাম-২০১৯’এ অংশগ্রহণের জন্য মেয়র আতিকুল ইসলামকে আমন্ত্রণ জানান। 

সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।

এমবি