ময়মনসিংহ জেলা বিএনপির প্রচার সম্পাদক কায়কোবাদ মামুনকে নাশকতার পরিকল্পনার মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় শহরের নওমহল এলাকার নিজ বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, কায়কোবাদ মামুনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার পরিকল্পনার একটি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার চন্দ্র বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ওসি আরও জানান, ওই মামলায় ময়মনসিংহ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৮ জন এবং অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।
এমবি





