কুমিল্লার চান্দিনায় দুই মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- পরচঙ্গা গ্রামের রোশন আলীর ছেলে ধর্ষণ মামলার আসামি মিলন (৪০), বরকরই গ্রামের মন্টু মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আলম (২৬), লেবাস গ্রামের আবু তাহেরের ছেলে ইয়াবা ব্যবসায়ী কামাল (২৮) এবং মহারং গ্রামের আজগর আলীর ছেলে পরোয়ানাভুক্ত আসামি ইসমাইল (৩৫)।
চান্দিনা থানার ওসি গোলাম মোর্সেদ জানান, শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





