ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত দুইজন।
শুক্রবার সকালে উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান জানান।
নিহত শাহীনূর বেগম (৪৫) নবীনগর উপজেলার কনিকারা গ্রামের বাসিন্দা।
আহত শাহীন মিয়া (৪০) ও আবুল কালামকে (৬০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন।
ওসি মঈনুর বলেন, সকালে নবীনগর থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শহরের দিকে যাচ্ছিল।
পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শাহীনূরের মৃত্যু হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এসএইচ





