বিধ্বস্ত জঙ্গি বিমানের পাইলট ফ্লাইট লে. তাহমিদকে উদ্ধার করা হয়েছে। তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে তাকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে বঙ্গোপসাগর চট্টগ্রামের পতেঙ্গা স্থল সীমা থেকে আট মাইল দূরে সাগরে বাংলাদেশ বিমানবাহিনীর জঙ্গি বিমান এফ-৭ প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয়।

বেলা সোয়া ১১ টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে এফ-৭ প্লেনটি উড্ডয়ন করে।

এসএইচ