পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের চর ভবানীপুর জোতদাশুড়িয়া গ্রাম থেকে আব্দুল কুদ্দুস বিশ্বাস (৩২) নামে এক যুবকের নিখোঁজের তিনদিন পর গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
সে জেলার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের রমজান বিশ্বাসের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পেশায় কাঠমিস্ত্রি কুদ্দুসের সদর উপজেলার দুলাই বাজারে দোকান আছে। গত সোমবার দোকানে কাজে আসার পর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
এদিকে, বুধবার সন্ধ্যায় জোতদাশুড়িয়া গ্রামে পদ্মা নদীর তীরে এক যুবকের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে, কুদ্দুসের পরিবার মরদেহটি সনাক্ত করেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কুদ্দুসকে পূর্বশত্রুতার জেরে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুুত চলছে।
রাকিবুল হাসান





