ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাবুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ (২২ ডিসেম্বর) রোববার ভোররাতে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন রেজাবুল। পরে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রেজাবুল উপজেলার আমগাঁও ইউনিয়নের বহরমপুর গ্রামে। বাবার নাম বদরুল ইসলাম।
বিজিবি জানায়, রোববার ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্ত দিয়ে কয়েকজন যুবক ভারতে গরু আনতে য়ায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন অন্যরা পালিয়ে আসতে পারলেও রেজাবুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিপুর উপজেলা ক্যাম্পের প্রধান নায়েব সুবেদার আব্দুস সালাম এই তথ্য জানান।
এমবি





