রাজধানীর ইসলামবাগের বেড়িবাঁধ এলাকায় বসতবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেড় ঘণ্টা চেষ্টার পর শনিবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করা হবে।
তিনি আরো জানান, আগুনের প্রাথমিক কারণ জানতে ফায়ার সার্ভিস কাজ করছে। এ পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
শনিবার বিকেলে বেড়িবাঁধের এই বাড়িটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বসতবাড়ি হলেও সেখানে প্লাস্টিকের একটি গুদাম ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এমই





