মোবাইল ফোনে কথা বলার সময় নড়াইলের কালনা ফেরিঘাটে পন্টুন থেকে মধুমতী নদীতে পড়ে নিখোঁজ সবুজ শেখের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

এর আগে বুধবার সন্ধ্যায় সবুজ কালনা ফেরির শংকরপাশা পন্টুনের কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় মধুমতী নদীতে পড়ে যান।

সবুজ নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্ব চর কালনা গ্রামের এনামুল শেখের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এলএলবির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে বাড়ি থেকে কালনা ফেরিঘাটে ঘুরতে বের হন সবুজ। পরে কালনা ফেরির শংকরপাশা পন্টুনের কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। কথা বলতে বলতে হঠাৎ করে পন্টুন থেকে নদীতে পড়ে যান।

এআর