নরসিংদীতে সবজিবাহী ট্রাক উল্টে ৩ ব্যবসায়ী নিহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে গেলে এসময় তারা  নিহত হন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার চৈতাব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ছাত্তার (৫০), ইয়াছিন (৪৩) ও সরল (৪৭)। তারা তিনজনই সবজি ব্যবসায়ী। তাদের বাড়ি শিবপুর উপজেলার ঘাশিদীয়া গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর উপজেলা থেকে সবজি নিয়ে (যশোর ট-০১-০৪৪৭) একটি ট্রাকে করে ওই ৩ ব্যবসায়ী ঢাকা কারওয়ান বাজারে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চৈতাব নামক স্থানে পৌঁছলে ট্রাকের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকের মালের ওপর বসা ৩ ব্যবসায়ী সবজির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নরসিংদীর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমকে