যশোরের শার্শা সীমান্তের ডিহি এলাকা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৮টি তাজা ককটেল বোমাসহ বিএনপি ৬ কর্মিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার(১৪ ফেব্রুয়ার) ভোর রাতে শার্শা ডিহি এলাকা থেকে তাদের আক করা হয়।

শার্শা থানার ওসি মনিরুজামান মনির ও স্থানীয়রা জানান, গোপন সংবাদে জানতে পারেন একদল দুর্বৃত্ত ডিহি এলাকায় গোপন বৈঠক করছে। এধরনের খবরে মঙ্গলবার ভোর রাতে শার্শা ডিহি এলাকায় অভিযান চালায় পুলিশ।

বৈঠক কালে আটক করা হয় ডিহি রঘুনাথপুর গ্রামের বিএনপি কর্মি লোকমান হোসেনের ছেলে নুরুল ইসলাম,গোকর্ন গ্রামের আরসাদ সর্দারের ছেলে ওলিয়ার রহমান,পন্ডিতপুর গ্রামের ইব্রাহিম সর্দারের ছেলে ইসমাইল সর্দার,আব্দুল কাদেরের ছেলে আব্দুল মাবুদ,আব্দুল রাজ্জাকের ছেলে গিয়াস উদ্দিনকে। এবং খোরসেদ আলমের ছেলে পালাতক আসামী নুর হোসেনকে।

এসময় পুলিশের উপস্তিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছেন। আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয় ৮টি বোমা। অজ্ঞাত নামা ৫/৬জন সহ আটক আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে যশোর কোর্ট হাজতে প্রেরন করেছে পুলিশ।

বোমা সহ ৬আসামী আটক হওয়ায় বড় ধরনের ক্ষতির আশংকা থেকে রক্ষা পেল বলে জানান স্থানীয়রা।

এমই