ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজসহ দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে ছাত্রদলের ডাকা অর্ধদিবস হরতাল চলছে।

তবে হরতালের সমর্থনে ছাত্রদল বা বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। ফরিদপুর থেকে দূরপাল্লার বাস যথারীতি ছাড়লেও বন্ধ রয়েছে জেলার অভ্যান্তরীণ রুটে বাস চলাচল।

সকাল সাড়ে ৮ পর্যন্ত শহরের মার্কেটগুলো ছিল বন্ধ। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় অটো, রিকশার চলাচল ছিল কম।

রাতে বাসে আগুন দেয়ার ঘটনার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

জেএ