ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় ময়মনসিংহগামী লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ঝারিয়া রুটে ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিরঞ্জন দাস লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে য়মনসিংহগামী লোকাল ট্রেনটির একটি বগি স্টেশনের কাছে সিগন্যাল পয়েন্টে লাইনচ্যুত হয়।
তাই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করছে।
ওএফ





