রাজশাহীর কাটাখালীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের চালক আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার মাহেন্দ্রা বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কাটাখালী থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতদের ডিএনএ নমুনা সংগ্রহ এবং ময়নাতদন্ত শেষে আজ দুপুরের পর নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুর রহিম পুঠিয়ার বাড়ইপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। এর আগে তাঁকে একক আসামি করে কাটাখালী থানায় মামলা করে পুলিশ।
উল্লেখ্য, গতকাল (২৬ মার্চ) শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী থানা এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ১৭ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। এসময় আরও তিনজন আহত হন।
এমবি





