তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।  
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার ৩ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদের্শ দেন।
এর আগে সকাল ১০টায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মিতা। তার পক্ষে অ্যাডভোকেট গাউস জামিন আবেদনের ওপর শুনানি করেন।
গত ১০ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন শর্তসাপেক্ষে মাহমুদাকে জামিন দিয়েছেন।
২০ মার্চ ঢাকা জেলা আব্দুল মজিদ মিতার জামিন বাতিল করে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নিদেশ দেন।
এর পর তাজরীন চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতা ও তার স্বামী ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেন।
বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। একই সঙ্গে মিতাকে আত্মসমর্পণের জন্য বিচারিক আদালতের দেয়া নির্দেশ বাতিল চেয়ে করা আবেদনও খারিজ করে দেন হাইকোর্ট।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১১২ জন নিহত এবং ২শতাধিক শ্রমিক আহত হন।
এই ঘটনায় মামলা দায়ের করা হয়। মামলাটিতে গত বছরের ২২ ডিসেম্বর তাজরীনের চেয়ারম্যান মাহমুদা আক্তার ও ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]