গ্রিক দেবী’র ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদে বাইতুল মোকারামের সামনে থেকে হাইকোর্টের মিছিল করেছে ইসলামি শ্বাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তবে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ফটকে পুলিশের বাধার সম্মুখীণ হয় তারা।

এই সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ইলিয়াস হাসান বলেন, ‘আমরা ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদে মিছিল বের করেছি। আমরা হাইকোর্টের সামনের দিকে যাচ্ছি।

মিছিলে ‘মৃণাল হকের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও’ স্লোগান দেওয়া হয়। এসময় প্রায় ৫০ জন এই মিছিল অংশ নেয়। তাদের হাতে অনেক ব্যানার রয়েছে।

এছাড়াও ভাস্কর্য পুনঃস্থাপনের প্রতিবাদে মিছিল করেছে সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্য।

রমনা জোনের এডিসি আজিম উল হক বলেন, ‘বিক্ষোভকারীদের বুঝিয়ে ঈদগাহ গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

মিছিলটি জাতীয় ঈদগাহ ফটকের সামনে আসলে আটকে দেয় পুলিশ। তাদের প্রেসক্লাবের দিকে চলে যেতে বাধ্য করা হয়। এই মুহূর্তে ফটকের সামনে রাস্তায় বসে বিক্ষোভ করছে।

এমবি