জেলার টুঙ্গিপাড়ায় নিখোঁজের পাঁচদিন পর ফেরদাউস মোল্লা (২৫) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বাসুড়িয়া স্কুলের পাশের একটি সরিষা ক্ষেত থেকে রবিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ফেরদৌস টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা গ্রামের আহাদ মোল্লার ছেলে।

১৭ ফেব্রুয়ারি তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে ওই দিনই পরিবারের পক্ষ থেকে টুঙ্গীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ১৭ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

এএইচ