নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের ছেলে নাহিন মুজতাবাকে আটক করেছে সদর থানা-পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১টায় শহরের মিশনপাড়ার সোনারগাঁ ভবন থেকে তাঁকে আটক করা হয়। নাহিন মুজতাবা নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘ঠিক আটক বা গ্রেপ্তার নয়। কিছু তথ্যের প্রয়োজনে তাঁকে নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ বিষয়ে এটিএম কামাল বলেন, ‘আমি নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী এসএম আকরামের পক্ষে কাজ করছি বলেই আমার ছেলেকে আটক করা হয়েছে। তাঁরা আমাকে শায়েস্তা করতে আমার পরিবারের ওপর আঘাত করেছে। পুলিশ এখানে নিরপেক্ষ আচরণ করছে না।’
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম। এসএম আকরামের নির্বাচন পরিচালনা কমিটি প্রণয়নের দায়িত্ব পালন করছেন এটিএম কামাল।
জেড





