গাজীপুরে সোয়েটার কারখানায় আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
ম্যাট্রিক্স সোয়েটার কারখানার আটতলা ভবনে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নেভেনি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
ওএফ





