কক্সবাজারের পেঁচার দ্বীপ এলাকায় সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নাট্যকার ফারুক হোসেন নিখোঁজ রয়েছেন।

রোববার বেলা ৩টার দিকে দ্বীপের মারমেড ইকো রিসোর্ট সংলগ্ন এলকায় এঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফারুক হোসেনের সন্ধানে কাজ করছে সংশ্লিষ্টরা।

বরেণ্য কবি নির্মলেন্দু গুণের মেয়ে নাট্য নির্মাতা মৃত্তিকা গুণসহ সাগরে গোসল করতে নামেন ফারুক হোসেন।

এ বিষয়ে মৃত্তিকা গুণ বলেন, ‘সমুদ্রের সৈকতে আমরা অনেকেই গোসল করতে নেমেছিলাম। এর মধ্যে ফারুককে হাঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না।’ ফারুক হোসেন মৃত্তিকার বন্ধু।

উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমাদারে বিষয়টি স্বীকার করেন, ‘নাট্যাকার ফারুক হোসেনকে উদ্ধারের চেষ্টা চলছে।’

নির্মলেন্দু গুণের উপন্যাস ‘কালো মেঘের ভেলা’ অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য করছেন ফারুক হোসেন। সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ করছেন মৃত্তিকা গুণ। আর মৃত্তিকার বন্ধু ফারুক হোসেন।

এআই/