সুনামগঞ্জ শহরের পশ্চিম হাজীপাড়া ওয়জিবাড়ির আলীমের কলোনিতে অগ্নিকাণ্ডে১০টি ঘর পুড়ে গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানায়, রাত ৮টার দিকে আলীমের কলোনিতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা খবর দিলে ফায়ের সার্ভিস ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলোনির ভাড়াটিয়া রেকসানা জানান, কলোনির অপর ভাড়াটিয়া কলা বিক্রেতার ঘরে হঠাৎ আগুন দেখে সবাই ঘরের বাইরে চলে আসেন।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাবজানান, ওই কলোনিতে নিম্ন আয়ের লোকজন থাকতেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবিরুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেজানান, ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কেএইচ