বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় একতা গার্মেন্টের শ্রমিকরা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পরে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসআই মো. মিজানুর রহমান জানান, গত ১৫ এপ্রিল থেকেই কারখানাটি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার তাদের বকেয়া মার্চ মাসের বেতন দেওয়ার কথা ছিল। বিকালে ৫টায় দিকে শ্রমিকরা কারখানায় গিয়ে তালাবদ্ধ দেখতে পান।
বকেয়া বেতনের জন্য অপেক্ষা করে শ্রমিকরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান জানান, শ্রমিকরা ১০ মিনিটের মতো ওই মহাসড়কে অবস্থান নেন। এ সময় ওই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়।
কেএইচ





