আগামীকাল সোমবার কুমিল্লা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রদল।
রোববার দুপুরে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, তারেক রহমানের বক্তব্য প্রচারে বিধি নিষেধের প্রতিবাদ এবং দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।
হরতাল ঘোষণার সময় কুমিল্লা (দক্ষিণ) জেলা ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজামুদ্দিন কায়সারসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেআই





