ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে গাজীপুরের সাদাত অ্যাপারেলস এবং কদমতলীর ফিনকলি অ্যাপারেলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা অংশ নেন।
এ সময় শ্রমিকরা ঈদের আগে সব গার্মেন্টসের বেতন পরিশোধের দাবি জানান। অনেক কারখানা ইচ্ছেকৃতভাবে বেতন-বোনাস না দেওয়ার জন্য এক মাসের জন্য কারখানা বন্ধ রেখেছে বলেও অভিযোগ করেন শ্রমিকরা।
এমন কি অনেক কারখানা খরচ কমাতে শেষ মুহূর্তে শ্রমিকদের ছাঁটাই করছে বলেও অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয় সমাবেশে।
এমবি





