ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানার’সহ নির্বাচনি প্রচারণনামূলক সামগ্রী সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ও কাউন্সিলর নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ৬ জানুয়ারির মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, বিলবোর্ড, তোরণ, দেয়াল লিখন’সহ সব ধরনের প্রচারণা সরাতে নির্দেশ দিয়ে ঢাকা বিভাগীয় কমিশনারকে একটি চিঠি দিয়েছে ইসি।
ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান আজ (রোববার) এ চিঠি দিয়েছেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, আগামী সপ্তাহে এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এমবি





