রাজধানীতে পৃথক দু'টি ঘটনায় কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের কাওলা এলাকায় ট্রেনের ধাক্কায় দু'জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে দুর্ঘটনা দু'টি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল মজিদ জানান, মঙ্গলবার ভোরে কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ৬৫ বছর বয়স্ক এক বৃদ্ধ আহত হন। পরে তাকে কুর্মিটোলা হাসাপতালে নেওয়া হলে সকাল সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে খিলক্ষেত কাওলা এলাকায় সকাল সাড়ে ৯টায় ট্রেনের ধাক্কায় মারা যান এক নারী (আনুমানিক ৩৫)।

ময়না তদন্তের জন্য লাশ দু'টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান ওসি আব্দুল মজিদ।

কেএইচ